ঢাকা

রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষে গুলিতে একজন নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিতে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত নুর কামাল (২৫) ওই ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে। পুলিশের দাবি, ক্যাম্পে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার জানান, নুর গ্রুপ ও খালেক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার রাতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে নুর গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

খবর পেয়ে এপিবিএনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও এর আগেই জড়িতরা পালিয়ে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।



কমেন্ট বক্স