ঢাকা

গোবিন্দগঞ্জে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র সমাজ ও সর্বস্তরের জনগণের উদ্যোগে’ ব্যানারে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চারমাথায় এসে শেষ হয়। পরে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন চব্বিশের জুলাই আন্দোলনের একজন সক্রিয় কর্মী ও সম্মুখসারির যোদ্ধা। তিনি আজীবন ফ্যাসিবাদ, চাঁদাবাজি ও শোষণমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল সুপরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।

বক্তারা আরও দাবি করেন, হত্যাকাণ্ডে জড়িতরা প্রভাবশালী মহলের সহযোগিতায় দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে নিরাপদ আশ্রয় নিয়েছে। তাদের মতে, হাদি হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে।

সমাবেশ থেকে হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।



কমেন্ট বক্স