ঢাকা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত টেকনাফের শিশু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ১২ বছর বয়সী আফনান আরা নিহত হয়েছেন। তিনি হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে।

নিহতের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করেছেন। প্রতিবেদনের সময় পর্যন্ত তারা সড়কে অবস্থান করছেন। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, “মিয়ানমারের ওপারে চলমান সংঘাতের কারণে গুলিতে এপারে এক শিশু নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।”

স্থানীয়রা আরও জানিয়েছেন, গত দুই-তিন দিন ধরে রাখাইনে বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে, যা এপারে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করছে।



কমেন্ট বক্স