ঢাকা

কাপাসিয়ায় আচরণবিধির অজুহাতে ছাত্রশিবিরের ‘জেন জি’ অনুষ্ঠান বন্ধ,

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি ; মিরর নিউজ ছবি ; মিরর নিউজ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘জেন জি’ প্রজন্ম কেন্দ্রিক অনুষ্ঠান উপজেলা প্রশাসনের নির্দেশে মাঝপথে বন্ধ হয়ে যায়। জেলা প্রশাসকের অনুমোদন নিয়ে অনুষ্ঠান শুরু হলেও প্রশাসন রাজনৈতিক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তা বন্ধ করে দেয়।

অনুষ্ঠানের সময় প্রায় ৬০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের জন্য নানান আকর্ষণীয় পুরস্কার বিতরণ ও খাবারের ব্যবস্থা ছিল। তবে প্রশাসনের হস্তক্ষেপের কারণে নির্ধারিত সময় পর্যন্ত অনুষ্ঠান চালানো সম্ভব হয়নি। এতে অংশগ্রহণকারীরা দুঃখ ও হতাশা প্রকাশ করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, অনুমোদন থাকা সত্ত্বেও হঠাৎ অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত রহস্যজনক। তাদের দাবি, কোনো বিশেষ দল বা ব্যক্তির প্রভাবেই প্রশাসন এমন সিদ্ধান্ত নিতে পারে।

ঘটনার পর এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে। সচেতন মহল প্রশ্ন তুলেছেন, অনুমোদনপ্রাপ্ত শিক্ষার্থী-কেন্দ্রিক একটি অনুষ্ঠান কীভাবে আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়লো এবং শুরু হওয়ার পর কেন তা বন্ধ করা হলো।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।



কমেন্ট বক্স