ঢাকা

বাউফলে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক যোগ দিলেন বিএনপিতে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বাউফল উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও নওমালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাদা হাওলাদার নওমালা হাইস্কুল মাঠে বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদারের নির্বাচনী জনসভায় নেতা কর্মীদের দিয়ে বিএনপিতে যোগদান করেছেন। 

তাঁকে মঞ্চে এগিয়ে নিয়ে আসেন বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার। শ্রমিক লীগ নেতা শাহজাদা হাওলাদার বলেন আমি দীর্ঘদিন আওয়ামী লীগে ছিলাম বাকি সময় টুকু আমি আপনাদের সাথে থাকতে চাই,আপনারা সবাই ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে শহিদুল আলম তালুকদারকে নির্বাচিত করবেন।

 এই সময় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি বাবু স্নেহাংসু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক এড.মজিবুর রহমান টোটন সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রমিক লীগ নেতাকে বিএনপিতে গ্রহন করায় বিএনপির ত্যাগী কর্মীদের অসন্তোষ দেখা দিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। 



কমেন্ট বক্স