ঢাকা

কিশোরগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম করেছে বিএনপি কর্মী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে হালিমপুর ইউনিয়ন পরিষদের পেছনে।


আহত মো. কাইয়ুম (৬০)কে গুরুতর অবস্থায় উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হালিমপুর এলাকার মৃত সাহেব আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকালে হালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর বাড়ি ফেরার পথে ধানের শীষের সমর্থকরা দেশীয় অস্ত্র ব্যবহার করে কাইয়ুমের ওপর হামলা চালান এবং তাকে কুপিয়ে জখম করেন।

বাজিতপুর থানার ওসি এসএম শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।




কমেন্ট বক্স