ঢাকা

মিরপুরে ব্যালট পেপার চুরির চেষ্টা, যুবককে ৩ বছরের কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত


মিরপুরে একটি ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার চুরি করে পালানোর সময় শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।


পরে ভ্রাম্যমান আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা প্রদান করে। অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড কার্যকর হবে।


মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে শাহিন ব্যালট পেপার বাক্সে না ফেলে সাদা কাগজ ফেলে বাইরে চলে যাচ্ছিল। পুলিশ তাকে আটক করে।


দণ্ডপ্রাপ্ত শাহিন নওদা গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মালিথার ছেলে। তিনি দোষ স্বীকার করলে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই শাস্তি প্রদান করেন।






কমেন্ট বক্স