ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী অসুস্থ হয়ে ভোট কেন্দ্রে এক ব্যক্তির মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলার দনিয়া অগ্রদূত স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে আবু সাঈদ সরকার (৫৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের ছেলে ফারহান ইসরাক নিঝুম জানান, ভোট দিতে গিয়ে পাঁচতলায় ওঠার সময় তার বাবা অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। তিনি আরও বলেন, তার বাবা হৃদরোগে আক্রান্ত ছিলেন।

আবু সাঈদ সরকার মুগদার মানিকনগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ী অসুস্থ হয়ে ভোট কেন্দ্রে এক ব্যক্তির মৃত্যু



কমেন্ট বক্স