ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন–জুনায়েদ সমর্থকদের হাতাহাতি, ১০ মিনিট বন্ধ ভোট

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত


ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।


ঘটনার সময় কেন্দ্রে উপস্থিত ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রায় ১০ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. অহিদ হোসেন জানান, সকালে একটি ভোটকক্ষে দুই প্রার্থীর এজেন্টদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে বিষয়টি কেন্দ্রের বাইরে সমর্থকদের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।


পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।






কমেন্ট বক্স