ঢাকা

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী Rules of Business, 1996-এর Rule 3(B) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে ১০ জনকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ দিয়েছেন।

মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন— মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

অন্যদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন— হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন এবং রেহান আসিফ আসাদ।

আদেশে বলা হয়েছে, এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।



কমেন্ট বক্স