ঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ মোদীর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তাকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) স্বাক্ষরিত এক চিঠিতে মোদি বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণকে অভিনন্দন জানান। তিনি নতুন দায়িত্ব পালনে তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

চিঠিতে মোদি উল্লেখ করেন, এই বিজয় বাংলাদেশের জনগণের তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বাংলাদেশ শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে মোদি বলেন, দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। যোগাযোগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, জ্বালানি, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশাও ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী।



কমেন্ট বক্স