ঢাকা

প্রথম দিন সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর নতুন সরকার গঠন করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার শপথ নেওয়ার মাধ্যমে তিনি বাংলাদেশে একাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

প্রথম কর্মদিবসে বুধবার প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করবেন। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ তৌফিকুল ইসলাম জানিয়েছেন, দুপুরের দিকে তার সচিবালয়ে আগমন সম্ভাবনা রয়েছে এবং এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে মন্ত্রিসভার প্রথম বৈঠকের সূচি এখনও চূড়ান্ত হয়নি।

সচিবালয়ে আসার আগে প্রধানমন্ত্রী সাভারে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন এবং এরপর জিয়া উদ্যানের বাবা-মায়ের কবর জেয়ারত করে সচিবালয়ে যাবেন।

প্রধানমন্ত্রীর জন্য সচিবালয়ের এক নম্বর ভবনের ২০১ নম্বর অফিস প্রস্তুত করা হয়েছে। প্রথম দিন অফিসে তিনি সচিবদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন।



কমেন্ট বক্স