ঢাকা

নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ প্রতিনিধিদলের সাক্ষাৎ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের ইন্দো-প্যাসিফিক বিষয়ক পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি অব স্টেট সীমা মালহোত্রা।

সাক্ষাৎটি মঙ্গলবার শপথগ্রহণের পর অনুষ্ঠিত হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৪টায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে সকালে সব সংসদ সদস্যের শপথগ্রহণ সম্পন্ন হয়। এরপর প্রধানমন্ত্রীসহ সব মন্ত্রীর শপথও অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণের পর সদ্য গঠিত সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।



কমেন্ট বক্স