ঢাকা

প্রধানমন্ত্রী হিসেবে যেসব সুবিধা পাবেন তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর মঙ্গলবার শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। পরে বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। একই দিন বিকেলে তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

‘দ্য প্রাইম মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬’ অনুযায়ী প্রধানমন্ত্রী মাসিক ১ লাখ ১৫ হাজার টাকা বেতন পাবেন। পাশাপাশি বাড়িভাড়া ভাতা হিসেবে পাবেন মাসে ১ লাখ টাকা। যদিও প্রধানমন্ত্রীর জন্য সরকারি বাসভবনের ব্যবস্থা থাকে।

এ ছাড়া দৈনিক ভাতা নির্ধারিত আছে ৩ হাজার টাকা। বিমান ভ্রমণের ক্ষেত্রে ২৫ লাখ টাকার বিমা সুবিধা এবং দেড় কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল বরাদ্দ রয়েছে।

প্রধানমন্ত্রীর বিনোদন সংক্রান্ত ব্যয় ভাতা হিসেবে প্রদান করা হয়। অফিস ও বাসভবনের যাতায়াত ব্যয় সরকার বহন করে। এছাড়া বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোনসহ অন্যান্য ইউটিলিটি বিল এবং পরিবারের নির্দিষ্ট ব্যয়ও সরকার থেকে বহন করা হয়।



কমেন্ট বক্স