ঢাকা

কুষ্টিয়ায় তিন সহযোগীসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রামের বাড়ি থেকে তিন সহযোগীসহ সন্ত্রাসী যুবলীগ নেতা জাহাঙ্গীর কবির লিপটনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। কু‌ষ্টিয়া সেনা ক্যাম্পের মেজর মোস্তফা জামান এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু করে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৬টি বিদেশি পিস্তল, একটি শটগান, ম্যাগজিন, গুলি ও দেশি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটকরা হলো- দূর্বাচারা গ্রামের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে জাহাঙ্গীর কবির লিপটন(৪৮), রফিকুল ইসলাম আন্টু’র ছেলে মো. রাকিব (৩৮), জহিরুল ইসলামের ছেলে মো. লিটন (২৬) এবং আব্দুল মজিদ সর্দারের ছেলে মো. সনেট হাসান (৪৫)।

ঘটনাস্থল সংশ্লিষ্ট কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, ‘হত্যা অপহরণসহ গুরুতর অপরাধে একাধিক মামলার এজাহার নামীয় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী লিপটনকে তিন সহযোগী ও বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্রসহ সেনা বাহিনীর এক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে বলে জানতে পেরেছি। তার বিরুদ্ধে সকল মামলার নথি সংগ্রহে কাজ করছে পুলিশ।



কমেন্ট বক্স