ঢাকা

আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
অধ্যাপিকা মাহমুদা বেগম। সংগৃহীত নিউজ অধ্যাপিকা মাহমুদা বেগম। সংগৃহীত নিউজ

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার ভোর সোয়া ৫টায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। 

তিনি একমাত্র ছেলে মাহমুদুর রহমান, ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।

তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। অধ্যাপিকা মাহমুদা বেগম দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছেন।

মরহুমার জানাজা আজ বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর জুরাইন কবরস্থানে তার বাবার কবরে তাকে দাফন করা হবে।



কমেন্ট বক্স