ঢাকা

সিমান্তে আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

জয়পুরহাটের কয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে আটক ব্যক্তিদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হস্তান্তর করে।


বুধবার (১৩ আগস্ট) সকাল ১০.৩০ টার দিকে পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকার সীমান্ত পিলার-২৮১/৫৪ এস এর কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।


বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতের বালুপাড়া সীমান্তের মেন পিলার থেকে ৮০০ গজ অভ্যন্তর থেকে এই পাঁচ বাংলাদেশিকে আটক করে বিএসএফ।


জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুর দৌলা বলেন, “আটকদের গ্রহণের পর প্রক্রিয়াগতভাবে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে।”




কমেন্ট বক্স