ঢাকা

ভারতে গণপিটুনিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, আহত ৫

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তের ওপারে ভারতের রোংদাংগাই গ্রামে গণপিটুনিতে আকরাম হোসেন (বাংলাদেশি) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

বিজিবির নৌকুচি সীমান্ত ফাঁড়ি সূত্রে জানা গেছে, ভারতের রোংদাংগাই গ্রামের এক বাসিন্দাকে অপহরণ ও ছিনতাইয়ের চেষ্টা করার অভিযোগে কয়েকজন যুবককে স্থানীয়রা গণপিটুনি দেয়। এতে আকরাম হোসেন গুরুতর আহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ভারতের আদালতে সোপর্দ করা হয়েছে, বাকি দুজন এখনও হাসপাতালে ভর্তি।

ঘটনার খবর জানাজানি হলে বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। তবে বিজিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন জানান, “ভারতে গণপিটুনিতে একজন বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর পেয়েছি। আকরাম হোসেনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলার একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”



কমেন্ট বক্স