ঢাকা

কোম্পানীগঞ্জের পর এবার জাফলংয়ে পাথর লুটের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরের পর এবার জাফলং পর্যটনকেন্দ্রও পাথর লুটের শিকার হচ্ছে। গত কয়েকদিন ধরে রাতের আঁধারে পাথরখেকোরা পাথর তুলছে, দিনের বেলায়ও লুটের চেষ্টা চলছে।

জিরো পয়েন্ট এলাকা থেকে ইতিমধ্যেই বড় বড় পাথর তুলে নিয়ে যাওয়া হয়েছে। এতে পর্যটনকেন্দ্রের সৌন্দর্য হারাচ্ছে এবং পরিবেশও হুমকির মুখে পড়েছে। পর্যটকরা এই অবৈধ কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন।

অপরদিকে প্রশাসন জানিয়েছে, পাথর লুট ঠেকাতে টহল বৃদ্ধি করা হয়েছে। তবে সাদাপাথর কেন্দ্রটি প্রকাশ্য লুটপাটের কারণে অনেকটা মরুভূমির মতো পরিণত হয়েছে।



কমেন্ট বক্স