ঢাকা

নির্বাচনে কালো টাকার ব্যবহার রুখতে পদক্ষেপ নেবে অর্থ মন্ত্রণালয়

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে এবং নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়। তবে এটি নির্ভর করবে রাজনৈতিক দলের প্রতি মনোভাবের ওপর।

বুধবার (১৩ আগস্ট) জাতীয় পেনশন কর্তৃপক্ষের ‘ইউ পেনশন অ্যাপ’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও জানান, কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না। নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করতে অর্থ মন্ত্রণালয় সব ধরনের সহায়তা দিচ্ছে। এছাড়া আইনশৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেওয়া হচ্ছে।

ড. সালেহউদ্দিন আরও বলেন, সর্বজনীন পেনশন স্কিমে এখনও সব পেশার মানুষ অংশ নিচ্ছেন না। এটি কেন হচ্ছে এবং মানুষের অনীহা কোথায়, তা খতিয়ে দেখতে হবে। স্কিমে কোনো ত্রুটি থাকলে তা সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে এবং স্কিম প্রসারে প্রচারণা আরও বাড়ানো হবে।



কমেন্ট বক্স