ঢাকা

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা অপুর পরিবার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) জানে আলম অপুকে 'অপহরণ ও নির্যাতনের' প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে তার পরিবার। 

সম্প্রতি রাজধানীর গুলশানে সাবেক একজন এমপির বাসায় চাঁদা আদায়ের ঘটনায়, ওই মামলায় গ্রেপ্তার জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।  ওই ভিডিওতে তিনি দাবি করেন, 'উপদেষ্টা আসিফ মাহমুদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মব তৈরি করে চাঁদাবাজির সাথে জড়িত।'  

তবে অপুর পরিবার জানিয়েছে, ঢাকার দক্ষিণ অঞ্চল থেকে সশস্ত্র একটি দল অপুকে অপহরণ করে শারীরিকভাবে নির্যাতন চালায় এবং জোরপূর্বক একটি 'মিথ্যা স্বীকারোক্তি' দিতে বাধ্য করে।

আজ (১৪ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  গত ১ আগস্ট (শুক্রবার) সকালে রাজধানীর ওয়ারী এলাকা থেকে অপুকে গ্রেপ্তার করা হয়। 




কমেন্ট বক্স