ঢাকা

আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত
আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসির সিনিয়র সচিব বলেন, পর্যবেক্ষণের জন্য ৩১৮টি আবেদন পাওয়া গেছে, যা যাচাই-বাছাই চলছে। রোডম্যাপ কোন পদ্ধতিতে হবে, তা পরে জানানো হবে।

এদিন বিকেলে নির্বাচন কমিশনে নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে বৈঠক হয়। বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী জানান, তাদের দল সংবিধান অনুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। সুষ্ঠু ভোটের জন্য বর্তমান সরকারের ওপর আস্থা আছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি দলের একটি গ্রুপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগকে অবৈধ বলে মন্তব্য করেন।



কমেন্ট বক্স