ঢাকা

গলাচিপায় সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বুধবার বেলা ১১ টায়  স্থানীয় পৌর মঞ্চে আয়োজিত সভায় বাংলাদেশ সেচ্ছাসেবক দল গলাচিপা উপজেলা শাখার আহব্বায়ক মোঃ আলী জিন্নাহ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুস সাত্তার হাওলাদার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ এনায়েতুর রহমান মোহন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সদস্য রেজাউর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, গলাচিপা স্বেচ্ছাসেবক দলের  সদস্য সচিব মো. ফজলুর রহমান শাকিল প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সকল অঙ্গসহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ পৌর মঞ্চে শেষ হয়।



কমেন্ট বক্স