ঢাকা

প্রতারণা মামলায় স্থগিতাদেশ, আপাতত স্বস্তিতে শাহরুখ-দীপিকা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

রাজস্থানের ভরতপুরে প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন আপাতত স্বস্তিতে রয়েছেন। সম্প্রতি তাদের নামে দায়ের করা এফআইআর-এ আদালত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, স্থানীয় এক ব্যক্তি দুই তারকার নাম উল্লেখ করে অভিযোগ করেছিলেন যে, তিনি যে গাড়ি কিনেছিলেন তার মধ্যে প্রযুক্তিগত সমস্যা রয়েছে। অভিযোগকারী উল্লেখ করেন, শাহরুখ ও দীপিকা ওই গাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ায় তিনি তাঁদের দেখেই গাড়ি কিনতে আগ্রহী ছিলেন।

চলতি মাসের শুরুতে দায়ের করা এফআইআর-এ দুই তারকা এবং আরও ছয় জনকে ‘ক্রেতাদের বিভ্রান্ত করার’ অভিযোগে অন্তর্ভুক্ত করা হয়। পরে শাহরুখ ও দীপিকা আদালতে আবেদন করেন যে, ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তাঁদের ভূমিকা সীমিত, তাই তাঁদের বিরুদ্ধে মামলা বাতিল করা হোক। আদালত তৎক্ষণাৎ মামলার তদন্ত চলমান রাখলেও স্থগিতাদেশ প্রদান করেছে।



কমেন্ট বক্স