ঢাকা

‘ব্যাটল অব গালওয়ান’-এ সামরিক পোশাকে সালমান খান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খান বর্তমানে ব্যস্ত তার নতুন ছবি ব্যাটল অব গালওয়ান-এর শুটিং নিয়ে। ছবিতে তিনি অভিনয় করছেন কর্নেল বি. সন্তোষ বাবুর চরিত্রে।

উত্তর ভারতের লাদাখে চলছে শুটিং। সেখানেই সামরিক পোশাকে সালমানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নতুন এই লুক দেখে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

সালমানের ভক্তদের একটি ফ্যানপেজ থেকে ছবিগুলো প্রকাশ করা হয়। সেখানে তাকে স্থানীয় মানুষ ও সেনা সদস্যদের সঙ্গে দেখা গেছে। এর আগে তিনি নিজেও ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে ক্ল্যাপারবোর্ডে ঢাকা মুখে রক্তমাখা দাগ দেখা যাচ্ছিল।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের শুটিং আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে লেহ ও লাদাখে হবে। এটি ছবির ক্লাইম্যাক্স অংশ।

গত জুলাইয়ে প্রকাশিত ফার্স্ট লুক টিজারেই নজর কাড়েন সালমান। সেখানে তাকে যুদ্ধক্লান্ত, রক্তমাখা ও দৃঢ় সংকল্প নিয়ে হাজির হতে দেখা যায়। দর্শকেরা সেই লুকে দেশপ্রেম ও বীরত্বের আবহ খুঁজে পান। জানা গেছে, কর্নেলের চরিত্র ফুটিয়ে তুলতে সালমানকে কঠোর শারীরিক প্রশিক্ষণ নিতে হয়েছে।



কমেন্ট বক্স