ঢাকা

শৈশবে টাকার অভাবে ফুল বিক্রি করতেন ধানুশ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি :সংগৃহীত ছবি :সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ জানিয়েছেন, শৈশবে এক টুকরো ইডলির জন্য তাকে ফুল বিক্রি করতে হতো। নতুন ছবি ‘ইডলি কড়াই’-এর নাম ঘোষণা উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এই অভিজ্ঞতা শেয়ার করেন।

ধানুশ বলেন, ছোটবেলায় ইডলি ছিল তার প্রিয় খাবার, কিন্তু অর্থাভাবে নিয়মিত খেতে পারতেন না। তাই ভোরে ভাইবোনদের সঙ্গে ফুল সংগ্রহ করে বিক্রি করতেন। সেই টাকায় কেনা ইডলির স্বাদ আজও তার কাছে অমলিন। অভিনেতার ভাষায়, “পরিশ্রমের টাকায় কেনা ইডলির সুখ অন্য কোথাও পাওয়া যায় না।”

এই স্মৃতিই তাকে নতুন ছবির নামকরণে অনুপ্রাণিত করেছে বলে জানান তিনি।

তবে তার দাবি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলেছেন, পরিচালকের ছেলে হয়েও ধানুশ সত্যিই কি এমন কষ্ট করেছেন? কেউ কেউ তার বক্তব্যকে অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন।



কমেন্ট বক্স