ঢাকা

ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়নের পথে মেসি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি দীর্ঘমেয়াদে ইন্টার মায়ামিতে থাকছেন। ইএসপিএনের সূত্রে জানা গেছে, ক্লাব ও মেসির মধ্যে বহু-বছরের নতুন চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সামান্য আনুষ্ঠানিকতা শেষ হলেই চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপর তা মেজর লিগ সকারের (এমএলএস) চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে।

মেসি ও ইন্টার মায়ামি শুরু থেকেই দীর্ঘমেয়াদী সম্পর্ক বজায় রাখার আগ্রহ প্রকাশ করে আসছিল। ইউরোপ বা অন্য লিগে যাওয়ার গুঞ্জন থাকলেও উভয়পক্ষই নিশ্চিত করেছিলেন—তাদের মূল লক্ষ্য দক্ষিণ ফ্লোরিডাতেই ক্যারিয়ার চালিয়ে যাওয়া।

২০২৩ সালের ১৫ জুলাই ইন্টার মায়ামির জার্সি গায়ে তোলার পর থেকে ক্লাবের চেহারা বদলে গেছে। যোগদানের কয়েক সপ্তাহের মধ্যে মেসি দলকে লিগস কাপ জিতিয়েছেন। ২০২৪ মৌসুমে মায়ামিকে প্রথমবারের মতো সাপোর্টার্স’ শিল্ড জিতিয়ে দেন এবং এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহের রেকর্ডও স্থাপন করেন।

২০২৫ মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে মেসির গোল সংখ্যা ২৮, সঙ্গে রয়েছে ১৪টি অ্যাসিস্ট। তিনি এখনও ক্লাবের সর্বোচ্চ গোলদাতা এবং সবচেয়ে বড় ভরসার নাম।

ইন্টার মায়ামির সহমালিক জর্জে আগেই বলেছিলেন, “আমরা সবকিছু করব যাতে মেসি এখানে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং দক্ষিণ ফ্লোরিডাতেই তার ক্যারিয়ার শেষ হয়।”



কমেন্ট বক্স