ঢাকা

এবারের ভোট হবে দিনের বেলায়, রাতে আর নয়: ধর্ম উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের জন্য সরকার উপযুক্ত পরিবেশ তৈরি করছে। তিনি বলেন, “এবারের ভোট হবে দিনের বেলায়, রাতের ভোট আর নয়। মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রজনতার রক্তের বিনিময়ে ৫৪ বছর পর যে সুযোগ এসেছে, সেটি কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।”

বুধবার (১ অক্টোবর) সরকারি মাদরাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


ধর্ম উপদেষ্টা বলেন, ২৫০ বছরের ইতিহাসে আলিয়া মাদরাসার অবদান অনস্বীকার্য। এই ঐতিহাসিক প্রতিষ্ঠান সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, আধুনিক শিক্ষার নামে অনেক মাদরাসায় কোরআন, হাদিস ও আরবি শিক্ষার গুরুত্ব কমে যাচ্ছে।


মাদরাসা শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো স্কলারশিপ দিতে আগ্রহী বলে জানান তিনি।


ছাত্র রাজনীতি নিয়ে মতামত দিতে গিয়ে খালিদ হোসেন বলেন, “আমি কোনোদিন ছাত্র রাজনীতি পছন্দ করিনি। পার্শ্ববর্তী দেশগুলোতে কিংবা ইউরোপে ছাত্র রাজনীতি নেই। আমাদের দেশে রাজনৈতিক নেতারা ছাত্র নেতাদের ব্যবহার করছেন।”



কমেন্ট বক্স