ঢাকা

শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

শাপলা চত্বরের গণহত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার।

বুধবার (১ অক্টোবর) রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. রফিকুল আবরার বলেন, ধর্ম শিক্ষাকে কেন্দ্রবিন্দুতে রেখে মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। তিনি অভিযোগ করেন, অতীতে ধর্মবিশ্বাস ও পোশাকের কারণে অনেকেই হয়রানির শিকার হয়েছেন, সাজানো জঙ্গি নাটক সৃষ্টি করা হয়েছে এবং শাপলা চত্বরের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, বিশ্বের অনেক খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নেই, অথচ বাংলাদেশে রাজনৈতিক স্বার্থে শিক্ষার্থীদের ব্যবহার করা হয়েছে। আগামী নির্বাচনে জনগণ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, রাতে নয়, ভোট হবে দিনে বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষার স্বতন্ত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে একে যুগোপযোগী করার বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন উপদেষ্টারা।



কমেন্ট বক্স