ঢাকা

আমাদের কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ? : আদালতে দীপু মনি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

হত্যা মামলায় অভিযুক্ত সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী দীপু মনি অভিযোগ করেছেন, অসুস্থ থাকলেও তিনি কারাগারে যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। পাশাপাশি, কারা কর্তৃপক্ষ তাকে আইনজীবীর সঙ্গে পরামর্শের সুযোগও দিচ্ছে না বলে দাবি করেছেন তিনি।

সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজিরের সময় কাঠগড়ায় দাঁড়িয়ে এসব অভিযোগ তোলেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের এই নেত্রী।

দীপু মনি বলেন, “মাননীয় আদালত, আপনি জানেন, সম্প্রতি আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন মারা গেছেন। আমি জেনেছি, তাঁকে চারবার হাসপাতালে নেওয়া হয়েছিল, পরে তিনি ঢাকা মেডিকেলে মারা যান। আমি অসুস্থ, আমার ব্রেন পরীক্ষার প্রয়োজন, সুচিকিৎসা প্রয়োজন। আমাদের কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ?”

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী দীপু মনির অভিযোগ অস্বীকার করে বলেন, তদন্তের স্বার্থে তাঁর ১০ দিনের রিমান্ড প্রয়োজন।

শুনানি শেষে আদালত দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।



কমেন্ট বক্স