ঢাকা

ঢাকা-মুন্সীগঞ্জ মেট্রোরেল সংযোগের দাবিতে মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

ঢাকা-মুন্সীগঞ্জ মেট্রোরেল সংযোগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে মুন্সীগঞ্জের ‘মেট্রোরেল বাস্তবায়ন পরিষদ’।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে শুরু হওয়া মানববন্ধন মুক্তারপুর থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বিভিন্ন পয়েন্টে একাত্মতা প্রদর্শন করে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মুন্সীগঞ্জ সদর, টংগীবাড়ি ও সিরাজদিখান উপজেলার প্রায় ১০–১৫ লাখ মানুষ প্রতিদিন ঢাকা থেকে মুক্তারপুর হয়ে যাতায়াত করে। ঢাকা থেকে মুন্সীগঞ্জের দুরত্ব মাত্র ২৫ কিলোমিটার। কার্যকর মেট্রোরেল সংযোগ থাকলে যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর ঢাকার উপর চাপ কমবে।

মানববন্ধনের সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ মেট্রোরেল বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক এডভোকেট মঞ্জুর মোর্শেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য সচিব ও মুন্সীগঞ্জ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এডভোকেট মুজিবুর রহমান, দৈনিক সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বলসহ আরও অনেকে।



কমেন্ট বক্স