ঢাকা

‘কিছু আসে যায় না, আল্লাহ জীবন দিয়েছেন, তিনিই নেবেন’— রায়ের আগে হাসিনা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগ মুহূর্তে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমর্থকদের উদ্দেশে এক অডিও বার্তায় তার অবস্থান জানিয়েছেন। তিনি অভিযোগগুলো মিথ্যা দাবি করে বলেন, তাকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হচ্ছে এবং রায় নিয়ে তার কোনো উদ্বেগ নেই।

৭৮ বছর বয়সী শেখ হাসিনা বলেন, “এটা এত সহজ না। আওয়ামী লীগ শেকড় থেকে উঠে এসেছে, কোনো ক্ষমতাদখলকারীর পকেট থেকে না।” তিনি সমর্থকদের আশ্বস্ত করে বলেন, “তারা আমাদের বিশ্বাস দিয়েছে। জনগণ দেখাবে বাংলাদেশ কত দ্রুত ঘুরে দাঁড়াতে পারে।”

হাসিনা আরও অভিযোগ করেন, নোবেলজয়ী মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তার দলকে শেষ করার চেষ্টা করেছে। তিনি বলেন, সংবিধান অনুযায়ী জোর করে নির্বাচিত প্রতিনিধিকে অপসারণ শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া, পুলিশ, আওয়ামী লীগ কর্মী, আইনজীবী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হত্যার দায়ে অভিযুক্তদের সাধারণ ক্ষমা দেয়ার কারণে ভুক্তভোগীদের জন্য বিচারপ্রাপ্তির পথ বন্ধ হয়ে গেছে।

রায় প্রসঙ্গে তিনি বলেন, “কিছু যায় আসে না, আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, আল্লাহই নেবেন। কিন্তু দেশের মানুষের জন্য কাজ করে যাব। আমি জনগণের সঙ্গে আছি, আমার কর্মীদের বলছি—চিন্তা কোরো না। সময়ের ব্যাপার মাত্র। তোমরা কষ্ট পাচ্ছ, আমরা ভুলব না, হিসাব হবে।”

হাসিনা দাবি করেন, তার সরকারের সময়ে দেশের মানুষের জীবন বদলেছে। বর্তমানে বেকারত্ব, উৎপাদন হ্রাস এবং শিল্পকারখানার বন্ধ হওয়া নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। বার্তায় তিনি সমর্থকদের ধৈর্য ও দেশের উন্নয়নের আহ্বান জানান।




কমেন্ট বক্স