ঢাকা

রাজধানীতে ADEX-এর বৈজ্ঞানিক সেমিনার–২০২৫ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

Academy of Dental Excellence (ADEX)-এর আয়োজনে Scientific Seminar–2025 & Inauguration Ceremony অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর হাতিরপুলস্থ চায়না কিচেনে অনুষ্ঠিত দেশের বিভিন্ন জেলার ডেন্টাল সার্জন, শিক্ষার্থী ও গবেষক অংশগ্রহণ করেন এবং আধুনিক ডেন্টাল প্রযুক্তি, গবেষণালব্ধ তথ্য ও ক্লিনিক্যাল অভিজ্ঞতা বিনিময় করা হয়।

ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর ও সহকারী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ড. মো. ওয়াজেদ আলী। বিশেষ অতিথি ছিলেন অ্যাসোসিয়েট প্রফেসর ড. এস এম আনোয়ার সাদাত ও ড. শাহানাজ বেগম।


সেমিনারে তিনটি বৈজ্ঞানিক সেশন অনুষ্ঠিত হয়।


ডা. মোস্তাফিজুর রহমান “How to Deal Minor Oral Surgery in Our Routine Practice” শিরোনামে আলোচনা করেন। তিনি রুটিন ডেন্টাল প্র্যাকটিসে মাইনর সার্জারির নিরাপদ ও দক্ষ ব্যবস্থাপনা, রোগীর মেডিকেল হিস্ট্রি মূল্যায়ন, Extraction, abscess drainage ও frenectomy-এর ধাপ, ইনফেকশন নিয়ন্ত্রণ, ব্লিডিং কন্ট্রোল ও পোস্ট-অপারেটিভ কেয়ারের গুরুত্ব তুলে ধরেন।

ডা. মো. ইমরান হোসেন “How to Improve Our Daily Endodontic Practice” শিরোনামে আধুনিক এন্ডোডন্টিক চিকিৎসায় সঠিক ডায়াগনোসিস, CBCT ব্যবহার, glide path ও shaping technique, rotary instrumentation, obturation-এর সাধারণ ভুল ও প্রতিকার এবং treatment failure কমানোর কৌশল নিয়ে আলোচনা করেন।

ডা. মো. আব্দুল আজিজ সোহেল “How to Improve Our Daily Private Practice” শিরোনামে প্রাইভেট প্র্যাকটিসের মানোন্নয়ন, রোগী ব্যবস্থাপনা, স্টাফ প্রশিক্ষণ, infection control, modern dental materials, minimal invasive techniques, digital dentistry, patient retention ও ethical practice নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন।

ADEX-এর আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও তারা নিয়মিতভাবে উচ্চমানের সেমিনার, hands-on workshop ও গবেষণামূলক কার্যক্রম আয়োজন করবেন। এতে তরুণ ডেন্টাল সার্জনদের পেশাগত উৎকর্ষ ও আধুনিক ডেন্টাল কেয়ার দক্ষতা বৃদ্ধি পাবে।



কমেন্ট বক্স