ঢাকা

পিজি হাসপাতালে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ৬ ইউনিট

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে (পিজি হাসপাতাল) আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা রাশেদ বিন খালেদ জানান, সকাল ১১টা ১৪ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। পৌঁছে ইউনিটগুলো কাজ শুরু করে এবং ১১টা ৩২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় এখনো কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তদন্ত শেষে আগুন লাগার কারণ জানা যাবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।



কমেন্ট বক্স