ঢাকা

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ভোরে এক ঝটিকা মিছিল বের করেছেন। বুধবার ভোরে তিনপুলের মাথা এলাকায় মিছিলটি দেখা যায়।

স্থানীয় সূত্র জানায়, গোলাম রসুল মার্কেটের সামনে তিনপুলের মাথা থেকে মিছিলটি শুরু হয়ে জুবিলি রোডের দিকে এগোয়। মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা সামনে থেকে নেতৃত্ব দেন। পরে মিছিলের প্রায় এক মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে অংশগ্রহণকারীদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।

কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন, সকালে তিনপুল এলাকায় একটি মিছিল বের হওয়ার তথ্য পাওয়ার পর পুলিশ মাঠে নেমেছে। কারা অংশ নিয়েছে তা শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



কমেন্ট বক্স