ঢাকা

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি ; সংগৃহীত ছবি ; সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে তাঁর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি আহতদের দ্রুত সেরে ওঠার কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানান।

পোস্টে প্রধান উপদেষ্টা বলেন, কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে গৃহহীন হওয়া পরিবারগুলোর দুঃখ পুরো দেশের মানুষের কষ্টের সঙ্গে মিশে আছে। তিনি আশ্বস্ত করেন যে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে।

তিনি আরও জানান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুত বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।



কমেন্ট বক্স