ঢাকা

লক্ষ্মীপুরে ব্যবসায়ী হত্যার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ী আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি ইউছুফ আলীকে র‌্যাব-১১ গ্রেপ্তার করেছে।

বুধবার সকালে শহরের প্রেস ক্লাবে র‌্যাব-১-এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু সাংবাদিকদের জানান, রামগঞ্জে দোকানে বাকি দিতে অস্বীকৃতি জানালে আনোয়ার ও অভিযুক্ত ইউছুফ বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায় ইউছুফ ব্যবসায়ীকে দোকানের ভেতরে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পেটে আঘাত করে। আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

মিঠুন কুমার কুন্ডু বলেন, আনোয়ারের স্ত্রী ফারজানা আক্তার সাথী একজনকে নাম উল্লেখ করে অজ্ঞাত ৩–৪ জনকে আসামি করে মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ ঢাকার নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইউছুফ আলীকে গ্রেপ্তার করেছে। পরে তাকে রামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।



কমেন্ট বক্স