ঢাকা

ভারতে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীদের প্রত্যর্পণ শুরু কামালকে দিয়ে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ভারতে পলাতক অপরাধীদের প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হতে পারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে। জুলাইয়ের গণহত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই সাবেক মন্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা শিগগিরই শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে দেশে ফিরিয়ে এনে জুলাই অভ্যুত্থানে গণহত্যার মামলার রায় কার্যকর করা সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন।

প্রেস সচিব আরও লিখেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত। তবে প্রক্রিয়ার শুরুটা হবে কামালকে ফিরিয়ে আনার মধ্য দিয়ে।

পোস্টে শফিকুল আলম উল্লেখ করেন, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ জুলাই গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের শেষ পর্যন্ত বিচারব্যবস্থার মুখোমুখি করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী। তার ভাষায়, আন্তর্জাতিক মহলের সহানুভূতি থাকলেও অপরাধের তদন্ত যত এগোবে, জুলাই গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা আরও বেশি নজরে আসবে।

তিনি বলেন, যত অর্থই ব্যয় করা হোক, দায় এড়িয়ে যাওয়া সম্ভব হবে না। জাতি হিসেবে যদি ন্যায়বিচারের প্রতি অটল থাকা যায়, তাহলে দোষীদের জন্য পরিণতি এড়ানো আরও কঠিন হবে।

পোস্টের শেষ লাইনে তিনি লিখেছেন, “এটা শুরু হবে কামালকে দিয়ে, তারপর…”

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে সম্প্রতি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।



কমেন্ট বক্স