ঢাকা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামানকে খুব শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ সম্ভব : প্রেস সচিব

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি ; সংগৃহীত ছবি ; সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে খুব শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৮ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ আশা প্রকাশ করেন।

পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খাঁন কামালসহ জুলাই মাসের গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের আইনের আওতায় আনার বিষয়ে তিনি আশাবাদী। তার দাবি, ভারত ইতোমধ্যে মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ বিবেচনা করছে।

শফিকুল আলম বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে দ্রুতই দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তিনি আরও জানান, জুলাইয়ের ঘটনাসহ পূর্ববর্তী সময়ে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিস্তারিত আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এলে কামালের ভূমিকা আরও বেশি নজর কাড়বে।

তার ভাষায়, যারা অর্থ বা প্রভাব খাটিয়ে দায় এড়াতে চাইছেন, তাদের জন্য শেষ পর্যন্ত পালানোর পথ খোলা থাকবে না। গণহত্যার শিকারদের ন্যায়বিচার দিতে জাতি অঙ্গীকারবদ্ধ থাকলে দায়ীদের বিচারের মুখোমুখি করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি। পোস্টের শেষ অংশে তিনি লিখেন, “এটি কামালকে দিয়ে শুরু হবে, এরপর অন্যরা।



কমেন্ট বক্স