ঢাকা

কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় সাবেক মন্ত্রী ইনুর বিচার শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি ; সংগৃহীত ছবি ; সংগৃহীত

কুষ্টিয়ায় জুলাই-আগস্ট আন্দোলনের সময় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ইনুর পক্ষে করা বিচার শুরুর আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন খারিজের পর প্রসিকিউশন সূচনা বক্তব্য দিয়ে বিচার কার্যক্রম শুরু করে।

ট্রাইব্যুনাল-২-এর নেতৃত্ব দিচ্ছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং অপর সদস্য জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে ২ নভেম্বর ট্রাইব্যুনাল-২ জাসদ সভাপতির বিরুদ্ধে ৮টি অভিযোগ গঠন করে। ওইদিন আদালতে অভিযোগগুলো ইনুর কাছে পড়া হয়। শুনানিতে ইনু নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। তার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী অভিযোগগুলোর অযথার্থতা তুলে ধরেন এবং অব্যাহতির আবেদন করেন। তবে প্রসিকিউশন উল্লেখ করেছেন, ১৪ দলীয় জোটের শরিক নেতা হিসেবে ইনু দায় এড়াতে পারবেন না।

জুলাই-আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়া শহরে শহীদ হন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ। আহত হন বহু নিরীহ মানুষ। তদন্ত শেষে প্রসিকিউশন উসকানি ও ষড়যন্ত্রসহ ৮টি অভিযোগ আনে। মামলার ফরমাল চার্জ ৩৯ পৃষ্ঠার, এবং প্রমাণ হিসেবে তিনটি অডিও ও ছয়টি ভিডিও দাখিল করা হয়েছে।



কমেন্ট বক্স