ঢাকা

ডিবি হেফাজতে শওকত মাহমুদ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি ; সংগৃহীত ছবি ; সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার বিকালে মালিবাগ এলাকা থেকে তাকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, শওকত মাহমুদের সাথে তারা কথা বলছেন।

কি অভিযোগে তাকে হেফাজতে নেওয়া হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মামলা আছে এবং বিষয়টি যাচাই করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ২৫ এপ্রিল আত্মপ্রকাশ করা ‘জনতা পার্টি বাংলাদেশ’-এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন শওকত মাহমুদ। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

এর আগে ২০২৩ সালের ২১ মার্চ বিএনপির ভাইস চেয়ারম্যানসহ সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। সেই সময়ে বনানীতে জাতীয় ইনসাফ কমিটির এক অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতীয় সরকার গঠন এবং নতুন সংবিধান প্রণয়নের কথা তুলে ধরা হয়।



কমেন্ট বক্স