প্রিন্ট এর তারিখঃ Apr 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 26, 2025 ইং
আরেক বীর মুক্তিযোদ্ধা যোগ দিলেন জামায়াতে ইসলামীতে

কিশোরগঞ্জের ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঢাকার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আমির ডা. শফিকুর রহমানের হাতে ফুল তুলে দলে যোগ দেন। এ সময় তিনি সংগঠনের সহযোগী সদস্য ফরম পূরণ করেন।
উপস্থিত ছিলেন সদ্য জামায়াতে যোগ দেওয়া সাবেক সংসদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন, কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রমজান আলী, ভৈরব উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হোসাইন, ভৈরব পৌর জামায়াতে ইসলামীর আমির শাজাহান সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর বিএনপির সাবেক সংসদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনও জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News