প্রিন্ট এর তারিখঃ Apr 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
নারায়ণগঞ্জ-৩: আগে জামায়াতের ভোট দেওয়ার দাবি অসত্য

নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্ধিরগঞ্জ ৮ নম্বর ওয়ার্ডের ধনকুণ্ডা স্কুল নির্বাচনী কেন্দ্রকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে জামায়াত আগেই ভোট দিচ্ছে—এ দাবি করা হয়। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগটি ভিত্তিহীন বলে জানিয়েছে।
ঘটনার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যালট বক্স ও ব্যালট পেপারের প্রস্তুতি নিয়ে বিতর্ক সৃষ্টি করেন। তবে সহকারী রিটার্নিং অফিসার শাহিনা ইসলাম চৌধুরী জানান, প্রিজাইডিং অফিসার মো. বশিরুল হক এবং অন্যান্য কর্মকর্তা কেবল নির্বাচনের আগে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছিলেন। কোনো দলীয় কার্যক্রম বা অনৈতিক কাজ হয়নি।
তিনি বলেন, “ব্যালট পেপার ও ভোটার তালিকা পরীক্ষা, কাগজপত্র গোছানো—এগুলোই ছিল কার্যক্রম। বাইরের কেউ উপস্থিত ছিলেন না এবং কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। প্রিজাইডিং অফিসারের রাজনৈতিক কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।”
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বারও জানিয়েছেন, মাওলানা বশির আহমেদ একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। বাইরে থেকে সিল মারা বা আগেভাগে ভোট দেওয়ার বিষয়টি ছড়ানো হয়েছে, যা সম্পূর্ণ গুজব।
নির্বাচন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ভোটকেন্দ্রে সব কিছু স্বাভাবিক ও নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে।
সুত্র : দ্য ডিসেন্টে
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News