প্রিন্ট এর তারিখঃ Feb 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 14, 2026 ইং
নিজ হাতে নির্বাচনি ব্যানার–ফেস্টুন সরালেন জামায়াত আমির

নির্বাচনের পর নিজ হাতে ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি–এর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ কার্যক্রম শুরু হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।
দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, ঢাকা-১৫ (মিরপুর–কাফরুল) আসনে নির্বাচনি প্রচারসামগ্রী অপসারণে তিনি নিজেই অংশ নেন। একটি নিরাপদ ও পরিচ্ছন্ন এলাকা গড়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে ডা. শফিকুর রহমান প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
এদিকে বাংলাদেশ নির্বাচন কমিশন–এর ২০২৫ সালের আচরণবিধি অনুযায়ী, ফলাফল ঘোষণার পর প্রার্থীদের নিজ দায়িত্বে দ্রুত নির্বাচনি ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশনা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা সরানো না হলে সিটি করপোরেশন বা পৌরসভা কর্তৃপক্ষ অভিযান চালাতে পারে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News