প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 24, 2026 ইং
নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে

স্পিকারের পদত্যাগ আর ডেপুটি স্পিকার কারাগারে-- এমন অবস্থায় নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে, সেটি এখন বড় প্রশ্ন। যদিও কার্যপ্রণালী বিধি থেকেই এর সমাধান খুঁজছে সরকারি দল বিএনপি। সেক্ষেত্রে রাষ্ট্রপতি মনোনীত জ্যেষ্ঠ কোনো সংসদ সদস্যকে দিয়ে অধিবেশন শুরু করা যায় কি-না, সেটি বিবেচনা করা হচ্ছে।
জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী, আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রেওয়াজ অনুযায়ী, প্রথম দিনের অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করেন আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার। সেই বৈঠকেই নির্বাচিত করা হয় নতুন স্পিকার-ডেপুটি স্পিকার। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এবারের বাস্তবতা ভিন্ন। স্পিকারের পদত্যাগ আর ডেপুটি স্পিকার কারাগারে থাকায় ত্রয়োদশ সংসদ অধিবেশনের সূচনায় কে সভাপতিত্ব করবেন, সেটি এখন আলোচনার কেন্দ্রে।
ক্ষমতাসীন দল বিএনপি অবশ্য সংসদের কার্যপ্রণালী বিধির ৫ ধারা থেকে সমাধানের উপায় খুঁজতে চাইছে। সেই অনুযায়ী, রাষ্ট্রপতি মনোনীত কোনো সিনিয়র সংসদ সদস্য দিয়ে অধিবেশন শুরু করা যায় কি-না, তা বিবেচনা করছে দলটি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News