প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 25, 2026 ইং
লালমনিরহাটে ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।

।
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে একটি ভুট্টাক্ষেত থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে ইউনিয়নের জয়হরি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে জয়হরি গ্রামের বাসিন্দা দুদু মিয়া, বাবুল ও নুরুজ্জামান সকালে নিজেদের আলু ক্ষেত তদারকি করতে যান। এসময় তারা পাশের একটি ভুট্টাক্ষেতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে জমির মালিক দুদু মিয়া নিকটবর্তী থানায় ফোন দেন।
খবর পাওয়ার পরপরই লালমনিরহাট সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করার চেষ্টা করছে। প্রাথমিক অবস্থায় নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে আশপাশের এলাকায় খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News