প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 25, 2026 ইং
নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করল সরকার

মন্ত্রিপরিষদে নিয়োগ পাওয়া নতুন দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়, যা মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বাক্ষরিত হলেও বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়।
সিনিয়র সহকারী সচিব অজিত দেবের স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের আলোকে এই দায়িত্ব বণ্টন করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
দায়িত্ব বণ্টন অনুযায়ী, নতুন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ-কে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মো. রাজিব আহসান-কে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News