প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 28, 2026 ইং
ভন ডার লেয়েন ও কোস্টা ‘সর্বোচ্চ সংযম’ বজায় রাখার আহ্বান জানিয়েছেন

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্টা বলেছেন, ইরানের সাম্প্রতিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, সব পক্ষকে সর্বোচ্চ সংযম বজায় রাখতে হবে, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং আন্তর্জাতিক আইন পুরোপুরি মেনে চলতে হবে।
তারা আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে, যাতে ওই অঞ্চলে অবস্থানরত ইইউ নাগরিকরা পূর্ণ সমর্থন ও নিরাপত্তার নিশ্চয়তা পায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News