প্রিন্ট এর তারিখঃ Apr 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 15, 2026 ইং
বনানীতে ভবনের কাপড়ের গোডাউনে আগুন

রাজধানী বনানীতে একটি বহুতল ভবনের কাপড়ের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী ১২ নম্বর রোডের কাঁচাবাজারের সামনে ৪৪ নম্বর ভবনের ১১ তলায় এই আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পাওয়ার পর পৌনে ৭টায় বারিধারার দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News