প্রিন্ট এর তারিখঃ Apr 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 15, 2026 ইং
বরগুনায় জিলা স্কুলের সিনিয়র শিক্ষক দম্পতির ওপর হামলা

বরগুনা প্রতিনিধি
বরগুনা ব্যাংক কলোনীতে জমি ও বিল্ডিংয়ের মালিকানা বিরোধকে কেন্দ্র করে বরগুনা জেলা স্কুলের বাংলার সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর স্যার ও তার স্ত্রীর ওপর হামলার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, যৌথভাবে নির্মিত একটি ভবনের সম্পত্তি ভাগাভাগা নিয়ে দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর স্যারের সঙ্গে তার শ্যালক মানিক মিয়ার বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, ভবন নির্মাণের সময় অর্থ দেওয়ার কথা থাকলেও তা পূরণ না হওয়ায় টাকা চাইতে গেলে মানিক মিয়া ও তার স্ত্রী মিলে তাদের ওপর হামলা চালান। এর আগেও একাধিকবার এমন হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জাহাঙ্গীর স্যারের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। দ্রুত বিচার না হলে প্রেসক্লাবের সামনে মানববন্ধনেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News